দীপ্ত নিউজ
বিনোদন

আবারও এক হচ্ছেন তাহসান-মিথিলা!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
আবারও এক হচ্ছেন তাহসান-মিথিলা!

একসময়ের জনপ্রিয় তারকা জুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। দুই তারকাই নিজেদের কাজের জন্য জনপ্রিয়। একসঙ্গে জুটি বেধে অভিনয়ও করেছেন। আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।

এসব কারণে বিয়ের পর তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তারা। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় দুই তারকা। তবে বিয়ের ১১ বছর পর ভক্তদের মন ভেঙ্গে যায়। কারণ, ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার।

তারপর দুজন দুদিকে। ২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়। অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন তার গান এবং অভিনয় নিয়ে।

বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত। তবে এরপর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি।

এবার তাহসান এবং মিথিলা তাদের ভক্তদের জন্য দিলেন নতুন সুখবর। ফের এক হতে যাচ্ছেন এই দুই তারকা। আবারও একসঙ্গে দেখা যাবে দুজনকে।

একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। তবে এখনো এ নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি।

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।