শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় স্বর্ণ খনিতে কাজ করা ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার (১৬ মার্চ) আফগানিস্তানের তাখার প্রদেশে বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই–এর বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বাসটি তাখার প্রদেশের চাহ আব জেলা থেকে আনজির এলাকায় সোনার খনির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। হতাহতরা সবাই স্বর্ণ খনির শ্রমিক বলে জানিয়েছেন তালেবান সরকার নিযুক্ত চাহ আব জেলার গভর্নর মোল্লাহ জামানুদ্দিন। তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২০ সালের সড়ক দুর্ঘটনা রিপোর্টের তথ্য মতে, আফগানিস্তানে সড়কে ছয় হাজার ৩৩ জনের প্রাণহানি ঘটে। বিশ্বে সড়কে মৃত্যুর হিসাবে আফগানিস্তান ৭৬তম বলে জানায় খামা প্রেস।

 

এফএম/দীপ্ত সংবাদ