দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩ শতাধিক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩ শতাধিক
সংগৃহীত ছবি

 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জন। বিশ্ব খাদ্য কর্মসূচি শনিবার এ কথা জানায়।

আফগানিস্তানে জাতিসংঘ সংস্থার যোগাযোগ কর্মকর্তা রানা দেরাজ এএফপিকে বলেছেন, বর্তমান তথ্যে বাঘলান প্রদেশে ৩১১ জন নিহত হয়েছে, ২০১১টি বাড়ি ধ্বংস হয়েছে ও ২,৮০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপি’র।

শুধুমাত্র বাগলানি জাদিদ বিভাগে ১ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছ বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

আল / দীপ্ত সংবাদ