শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে জবাব দেওয়া হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে জবাব দেওয়া হবে: কাদের
সংগৃহীত ছবি

৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। বর্ণাঢ্য র‌্যালির আগে বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা করলে, সমুচিত জবাব দেয়া হবে।

২৩ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার ‘বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রায়‘ যোগ দিতেই, বিপুল নেতাকর্মীর ঢল।

দলের ‘প্লাটিনাম জুবিলি‘র আয়োজনে দুপুরের পর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে থাকেন সবাই।

শোভাযাত্রার আগে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরার পাশাপাশি, বিএনপি–জামাতের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানও জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দলের সাধারণ সম্পাদক।

বিকেল সাড়ে ৪টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে, ধানমন্ডি ৩২‘ এ গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

আল / দীপ্ত সংবাদ