আনার হত্যা; আওয়ামী লীগ নেতাকে আটকের প্রতিবাদে মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে জেলা দোকান মালিক সমিতির আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু, সহ–সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মুন্সি মার্কেটের সভাপতি রবিউল ইসলাম রবি, চেম্বার অফ কর্মাসের নেতা মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রায় এক মাস পর সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে। ষড়যন্ত্র করে তাকে আটক করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মিন্টুকে ছেড়ে দেওয়ার জন্য গোয়েন্দা পুলিশের প্রতি দাবি জানান তারা।

ঝিনাইদহ–০৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে ১১ জুন বিকেলে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শাহরিয়ার / আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More