শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জ আদালতের এজলাসে প্রবেশমুখে বিক্ষুব্ধ জনতা ও আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাকে চড়–থাপ্পড় ও কিল–ঘুসি দেওয়া হয়।

সোমবার (২৮ এপ্রিল) পৌনে তিনটার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে এ ঘটনা ঘটে।

এর আগে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান (১৯) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে আনা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন কাদির তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

রিমান্ড শুনানি শেষে আনিসুল হককে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাঁকে বেধড়ক কিল–ঘুষি ও চড়–থাপ্পড় মারেন। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাবেক এ আইনমন্ত্রীকে নিয়ে দৌঁড়ে আদালত ত্যাগ করেন এবং দ্রুততার সাথে প্রিজন ভ্যানে উঠান।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমরা বিএনপি আইনজীবীরা বিক্ষোভ করেছি। কিন্তু আইনজীবীদের কেউ মারধর করেনি। সাধারণ মানুষজন তার প্রতি ক্ষুব্ধ। তারা হামলা করতে পারে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদরাসাছাত্র মো. সোলাইমান নিহত হন। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে।

 

এসএ