আদানির বিদ্যুৎ সরবরাহ সন্ধ্যায় বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ তিন দিন পর পূর্ণ মাত্রায় পুনরায় চালু হয়েছে।

ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট২ তিন দিন পর পূর্ণ মাত্রায় পুনরায় চালু হয়েছে। ফলে বাংলাদেশ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট২ থেকে আজ দুপুর ১২টা ৪ মিনিটে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। ইউনিট২ পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করায় সন্ধ্যা ৬টায় সরবরাহের পরিমাণ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াটে উন্নীত হয়।

আদানি পাওয়ার সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ইউনিটএর বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।

২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে। চুক্তি অনুযায়ী, গড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথা রয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশকে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More