শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

আদানির বিদ্যুৎ কেনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জ্বালানি বিশেষজ্ঞদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আদানির বিদ্যুৎ কেনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জ্বালানি বিশেষজ্ঞদের
ছবি: সংগৃহীত

ভারতের আদানি শিল্পগোষ্ঠীর কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জ্বালানি বিশেষজ্ঞদের। সংকট নিরসনে আমদানির ক্ষেত্রে বাজার যাচাইয়ের মাধ্যমে দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

চাহিদার শতভাগ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। অবশ্য এর আগেই ২০১৭ সালে ভারতের আদানি গ্রুপের সঙ্গে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি করে সরকার।

সম্প্রতি ঝাড়খন্ডের গোড্ডা থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ। দ্রুতই তা সাতশ মেগাওয়াটে পৌঁছাবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলেন, পার্শ্ববর্তী দেশ যেখানে বিদ্যুৎ প্রস্তুত করায়, তাদের অনেক সুবিধা আছে। তারা কয়লা সহজে আহরণ করতে পারে, তাদের বিনিয়োগ করারও সুবিধা রয়েছে। ফলে তারা সহজে বিদ্যুৎ প্রস্তুত করতে পারছে। তারা বিদ্যুৎ প্রস্তুত করে আমাদের দিচ্ছে। এটাকে রেডিমেড আমদানিও বলা হয়।

আদানির বিদ্যুতের দাম নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা–সমালোচনা চলছে। এ ব্যাপারে দেশের স্বার্থ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞদের।

ডলার দিয়ে বিদ্যুৎ আমদানির না করে, কয়লা কিনে উৎপাদনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এফএম/দীপ্ত সংবাদ