শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আতলেতিকোকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা

কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এতে প্রথম লেগে ৪–৪ গোলে ড্র হওয়ার সুবাদে ফাইনালে জায়গা করে নিলো কাতালানরা।

আক্রমণ–পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে লড়াই। তবে বল দখলে আধিপত্য রাখে বার্সেলোনা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে ম্যাচের ২৭ মিনিটে ভাঙে ডেডলক।
ফাইনালে
ইয়ামালের ডিফেন্স চেরা পাস থেকে দলকে এগিয়ে নেন ফেরান তোরেস। এদিন গোলের জন্য ১৫টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে বার্সা। অ্যাটলেতিকোর ৬ শটের একটিও লক্ষ্যে ছিল না। আগামী ২৬ এপ্রিল ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।