শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আড়াইহাজারে নছিমন খাদ, কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আড়াইহাজারে নছিমন খাদ, কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গরু বোঝাই একটি নছিমন উল্টে খাদে পড়ে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা–বিশনন্দী সড়কের বগাদী–কল্যান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ উপজেলার কল্যান্দী গ্রামের নুরু মিয়ার ছেলে।

 

আরও পড়ুন: সাংবাদিক মামুনের কন্যার মৃত্যুতে বিসিবি–বাফুফের শোক

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা থেকে একটি গরু বোঝাই করে নছিমন দিয়ে মালিক জয়নালের সঙ্গে আব্দুল্লাহ খাসের কান্দী যাচ্ছিল। এ সময় বগাদী–কল্যান্দীর মোড়ে গাড়িটি ইউটার্ন নিতে গেলে উল্টে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় দুর্ঘটনায় একটি গরুও মারা যায়। নিহত আব্দুল্লাহ খাসের কান্দী গ্রামের গরু ব্যবসায়ী জয়নালের সঙ্গে থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।