সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সম্প্রতি শেষ হওয়া বেলজিয়াম সফর বিষয়ে জানাতে, আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

২৪ অক্টোবর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।

গত ২৭ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More