শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ বরগুনামুক্ত দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ বরগুনামুক্ত দিবস

আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় বরগুনা জেলা। এ উপলক্ষ্যে পালিত হচ্ছে নানা কর্মসূচি। রাজাকার, আলবদরসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধে বরগুনা ছিল নবম সেক্টরের বুকাবুনিয়া উপ-সেক্টরের অধীন। এ জেলা মুক্ত করার লক্ষ্যে একাত্তরের ২ ডিসেম্বর ২২ জন মুক্তিযোদ্ধা ৬ ভাগে ভাগ হয়ে অবস্থান নেন শহরের বিভিন্ন স্থানে। চলে একইসাথে চারদিক থেকে আক্রমণ। এতে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান বাহিনী। সম্মুখযুদ্ধে না গিয়ে পালিয়ে যায় তারা। ৩ ডিসেম্বর, লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয় উল্লাসে মাতেন মুক্তিযোদ্ধারা।

দেশ মাতৃকার মুক্তির যুদ্ধে অংশ নিতে পেরে গর্বিত মুক্তিযোদ্ধারা। তবে, তাদের অভিযোগ জেলা ও উপজেলা পর্যায়ের রাজাকাররা এখনও ধরাছোঁয়ার বাইরে। ১৯৭১ সালে বরগুনায় প্রাণ হারাণ ৩শর মতো মুক্তিযোদ্ধা।