রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মাওলানা আজহারির টিম চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাঈদ হক বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।

বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারো হাতে নাই বলেও নিশ্চিত করেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্নউত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনেকেই তার কাছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে জানার জন্য করেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More