শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা পৃথিবীর কোথাও শুনিনি,জাপানের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা পৃথিবীর কোথাও শুনিনি,জাপানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ‘নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা পৃথিবীর আর কোথাও শুনিনি। আশা করছি, এবার তেমন সুযোগ থাকবে না।’ নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যাস স্টাডিজ (সিজিএস) ও ফ্রেডরিক-অ্যাবার্ট-স্টিফটুং (এফইএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা সুষ্ঠু-সুন্দর নির্বাচন প্রত্যাশা করি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সেজন্য চেষ্টা করা হচ্ছে বলে সরকার ও নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।