শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
জাতীয়

আগের তুলনায় পাহাড় অনেকটাই শান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আগের তুলনায় পাহাড় অনেকটাই শান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগের তুলনায় পাহাড় অনেকটাই শান্ত। ছোটখাট অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপদেষ্টা বলেন, সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। আরাকান আর্মী অনেক দিন ধরে এ অঞ্চলে আছে, মিয়ানমার সীমান্ত তাদের দখলে, বাংলাদেশে তারা অনেকে বিয়ে করেছে। তাদের জন্য বাণিজ্যও ব্যাহত হচ্ছে।

গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঘটনা সত্য হলে সাংবাদিকরা অবশ্যই প্রকাশ করবে, তবে দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করলে, পাশের দেশের সাংবাদিকরা সুবিধা পায়; তারাও মিথ্যা সংবাদ প্রচার করে।

এজে/ইএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।