শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

আওয়ামী লীগের যৌথ সভা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যৌথ সভা বৃহস্পতিবার

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার (২০ জুন) সভা করবে আওয়ামী লীগ। সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ–সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা মহানগর উত্তর–দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি–সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা সভা করবেন। এতে ঢাকার দুই সিটি করপোরেশন মেয়ররাও উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ