শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

আইরিশদের বিপক্ষে টাইগারদের বিশাল জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইরিশদের বিপক্ষে টাইগারদের বিশাল জয়
দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় টাইগারদের। (নিজস্ব ছবি)

ক্রিকেট ইতিহাসে প্রমথমবারের মতো ১০ উইকেটের জয় পেল টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করে ১৩.১ ওভারে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কোনো উইকেট না হারিয়েই জয়ের দেখা পায় স্বাগতিকরা।

এর আগে হাসান মাহমুদের ৫ উইকেটে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। টাইগার পেসারদের তোপে শুরুটাই ভালো হয়নি অ্যান্ড্রবালবার্নিদের। সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন স্টেফেন দোহেনি। হাসানের ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ৮ রানে আউট হন স্টেফেন। দোহেনি ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। পরের উইকেট শিকারিও হাসান। দলীয় অষ্টম ওভারের শুরুতেই তিনি নেন পল স্টার্লিংয়ের উইকেট। ফুল লেংথের এক ডেলিভারিতে বল পায়ে লাগার পর স্টার্লিং রিভিউয়ের আবেদনই করেননি, ফিরে যান প্যাভিলিয়নের পথে। আইরিশ ওপেনার ১২ বলে করেন ৭ রান।

একই ওভারে হাসান শূন্য রানে হ্যারি টেক্টরকেও তুলে নেন। পেসারদের সেই দাপট অব্যাহত থাকে তাসকিন বল হাতে নিলে। টেক্টর ফিরে যাওয়ার পরের ওভারে তাসকিন আহমেদ শিকার করেন অ্যান্ড্রু বালবার্নির উইকেট। কার্টিস ক্যাম্ফার ও লর্কান টাকারের অর্ধশত রানের জুটি ভেঙে দেন এবাদত হোসেন।

আইরিশদের সবশেষ উইকেটটিও যায় হাসানের ঝুলিতে। তাতে ওয়ানডে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পেলেন ডানহাতি এ পেসার, বিনিময়ে রান দিলেন ৩২।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।