শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ক্রিকেট

অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও ৪৩ রানের জয় অস্ট্রেলিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও ৪৩ রানের জয় অস্ট্রেলিয়ার

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৪৩ রানের ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজের ২–০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

রবিবার (২ জুলাই) টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দেয়া ৩৭১ রানের টার্গেটের জবাবে ৩২৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। আগের দিন ৪ উইকেট হারিয়ে অনেকটা বিপদে থাকা ইংলিশরা, দিনের প্রথম সেশন ভালোভাবেই শুরু করে ক্রিজে থাকা ওপেনার বেন ডাকেট ও অধিনায়ক বেন স্টোকসের পার্টনারশিপে। তবে ব্যক্তিগত ৮৩ রানে বেন ডাকেট সাজঘরে ফিরে গেলে বিপদে পরে ইংল্যান্ড।

এরপর জনি ব্যারেস্টোকে বিতর্কিত রান আউটের ফাঁদে ফেলেন অজি উইকেটরক্ষক এলেক্স ক্যারি। তবে এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে থাকেন অধিনায়ক বেন স্টোকস। দিনের দ্বিতীয় সেশনে আউট হওয়ার আগে ৯ চার ও ৯ ছক্কায় ১৫৫ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অজি পেসার হ্যাজেলউডের বলে আউট হয়ে ফিরে গেলে, ইংলিশদের জয়ের আশা শেষ হয়ে যায়।

অজি পেসার হ্যাজেলউড, কামিন্স ও স্টার্ক ৩ টি করে উইকেট তুলে নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরী করা অজি ডানহাতি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। সিরিজের তৃতীয় টেস্ট ৬ জুলাই থেকে লিডসে।

 

ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।