দীপ্ত নিউজ
বিনোদন

অস্ত্রোপচারের পর ভালো আছেন ফুয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অস্ত্রোপচারের পর ভালো আছেন ফুয়াদ
ফুয়াদ আল মুক্তাদির

হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের পর ভালো আছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে প্রায় আট ঘণ্টা চলা তার অস্ত্রোপচার বাংলাদেশ সময় শনিবার ভোরে সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন, ফুয়াদের বড় ভাই নিকি কামরান মুক্তাদির।

তিনি ফেসবুকে লেখেন, ফুয়াদ আল মুক্তাদিরের হৃদ্‌যন্ত্রে দুটি বাইপাস সার্জারি এবং এওর্টিক ভাল্‌ভ রিপেয়ার করা হয়েছে। তার অস্ত্রোপচারের ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে ২০১৮ সালে ফুয়াদের থাইরয়েড ক্যানসারের অস্ত্রোপচার হয়েছিল। সেখান থেকে তিনি সুস্থ হয়ে উঠেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার নিয়ে বসবাস করছেন ফুয়াদ। সেখান থেকেই বাংলা গানের চর্চা করেন তিনি।

 

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।