শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দল ঘোষণা করল ইংল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দল ঘোষণা করল  ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষে সফরকারী সব দল ফিরে গেলেও থেকে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে অজিদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। এই সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দলে ফেরানো হয়েছে জেমস ভিন্স এবং স্যাম বিলিংসকে। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে খেলেছেন ভিন্স। এজবাস্টনে সেবার ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এক বছরের বেশি সময় পর ইংলিশদের হয়ে ওয়ানডে খেলবেন তিনি। এদিকে ওয়ানডে দলে রাখা হয়েছে কদিন আগে অফ ফর্মের কারণে বাদ পড়া জেসন রয়কেও। তবে চোটের কারণে জায়গা হয়নি জনি বেয়ারস্টোর।

অস্ট্রেলিয়া সফরে বিশ্রামে রাখা হয়েছে বেন স্টোকস এবং মার্ক উড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরবেন তারা দুজন। স্কোয়াডে থাকা ১৫ জনের মাঝে ১১জনই বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। যারা কিনা ২০ ওভারের বিশ্বকাপ খেলছেন।

আগামী ১৩ নভেম্বর কুড়ি ওভারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর চারদিন পর শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। ১৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর তৃতীয় তথা শেষ ম্যাচ মাঠে গড়াবে। বিশ্বকাপ এবং এই সিরিজ মিলিয়ে ইংল্যান্ডের জন্য সফরটা বেশ লম্বা-ই হয়ে গেল।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, ডেউইড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি পোপ, জেমস ভিঞ্চি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।