শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

অশ্রুসিক্ত নয়নে ফুটবলকে বিদায় জানালেন সুয়ারেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অশ্রুসিক্ত নয়নে ফুটবলকে বিদায় জানালেন সুয়ারেজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন উরুগুয়ের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ। ১৭ বছরে দলের হয়ে খেলে ৬৯ গোল করেন তিনি। অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন সুয়ারেজ।

শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটিই হতে চলেছে উরুগুয়ের জার্সিতে সুয়ারেজের শেষ ম্যাচ। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিখানা তুলে রাখবেন তিনি।

দেশের হয়ে শেষ ম্যাচ খেলার ঘোষণা দিতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে সুয়ারেজ বলেন, ‘দেশের হয়ে শুক্রবারই হবে আমার শেষ ম্যাচ। সিদ্ধান্তটা নেয়া আমার জন্য সহজ ছিল না। তবে আমি মনের শান্তি নিয়েই সব সময় এটা ভাবি যে, ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত সর্বোচ্চটা দেশের হয়ে দেব।’

মেসি–রোনালদোর যুগে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবেই বিবেচিত ছিলেন সুয়ারেজ। জাতীয় দলের হয়ে সব থেকে বেশি গোল করার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই তারকা। ১৪২ ম্যাচ খেলে তিনি করেছেন ৬৯ গোল।

২০১৪ বিশ্বকাপে ইতালির বিপক্ষে ম্যাচে এক ফুটবলারকে কামড় বসিয়ে আলোচনায় আসেন সুয়ারেজ। ২০০৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ ও পাঁচটি কোপা আমেরিকায় খেলেছেন তারকা এই ফুটবলার। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তিনি।

২০১১ সালে জেতা কোপা আমেরিকা জয়ই তাঁর ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন জানিয়ে সুয়ারেজ বলেন, ‘আমি অনেক ভাগ্যবান এজন্য যে, ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছি। তবে কোপা আমেরিকার শিরোপার সঙ্গে আর কিছুর তুলনা হবে না আমার ক্ষেত্রে। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতার স্মৃতিটা আমার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল।’