রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের ঘোষণা দিলেন ওয়ার্নার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

টেস্টের পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

তবে এখনই নয়, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর ওয়ানডে ছাড়বেন তিনি।

সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন সকালে সংবাদ সম্মেলন ডেকে ওয়ার্নার বলেন, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে সরব রাখতে চান বলেই সামনে আর টিটোয়েন্টি ছাড়া অন্য কোনো ফরম্যাটে খেলবেন না।

বিশ্বকাপের আগেই অবসরের চিন্তা করে রেখেছিলেন বলেও জানান তিনি।

ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রানের সংগ্রাহক ডেভিড ওয়ার্নার।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More