শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অবশেষে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবশেষে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল স্বাভাবিক

অবশেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর রুটে মালিকদের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকায় মালিক–শ্রমিকদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর পরই কাজে যোগ দেন শ্রমিকরা, কাউন্টারগুলো খোলা হয়েছে, দেয়া হচ্ছে টিকিটও। ধর্মঘট প্রত্যাহারের পর বেলা সাড়ে ৪টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে বেলা সাড়ে তিনটা, চারটায় নিয়মিত গাড়িগুলো ছেড়ে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

ধর্মঘট প্রত্যাহারের পর স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। গত ৪ দিন শুধুমাত্র একতা পরিবহন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহন করেছিল।

আলোচনায় মালিকপক্ষ জানায়, গাড়ির শ্রমিকদের বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছিল সেটি বলবৎ থাকবে। নতুন করে শ্রমিকপক্ষ যে ৭টা দাবি জানিয়েছিল তা অযৌক্তিক। কাজেই বেতন বৃদ্ধির বাইরে অন্য কোন দাবি নেই বলে মীমাংসা করা হয়েছে পরিবহন মালিক–শ্রমিক উভয় পক্ষের সিদ্ধান্তক্রমে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল বলেন, আজকের আলোচনায় মালিক ও শ্রমিক উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। আগের মতোই সুশৃঙ্খলভাবে বাস চলবে।

এর আগে, শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ করে বাস বন্ধ করে দেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

 

এসএ