দীপ্ত নিউজ
রাজধানী

অবরোধের প্রথম দিন ঢাকায় স্বাভাবিক গণপরিবহন চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অবরোধের প্রথম দিন ঢাকায় স্বাভাবিক গণপরিবহন চলাচল

 

বিএনপি–জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন সকাল থেকে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিএনপির হরতালে গণপরিবহন তেমন দেখা না গেলেও মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের মধ্যে সব সড়কেই বাস চলাচল করছে।

সেই সঙ্গে আছে অটোরিকশা ও রিকশা। কিছু ব্যক্তিগত গাড়িও দেখা গেছে। বিভিন্ন সড়কের দেখা গেছে অফিসগামীযাত্রীদের ভিড়।

সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। অবরোধে নাশকতা ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড–বিজিবি সদস্যরা টহল দিচ্ছে রবিবার রাত থেকে।

কারওয়ান বাজারে সকালে মালবাহী পিকআপ ও ট্রাক চলতে দেখা গেছে। ঢাকায় ট্রেন ঢুকতে দেখা গেছে সকাল আটটার দিকে।

এসএ/দীপ্ত নিউজ