শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দীপ্ত নিউজ
জাতীয়

অবরোধের পঞ্চম দফায় ঢাকায় স্বাভাবিক যানবাহন চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবরোধের পঞ্চম দফায় ঢাকায় স্বাভাবিক যানবাহন চলাচল

 

সারাদেশে পঞ্চম দফায় বিএনপি–জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। তবে অবরোধেও রাজধানীতে স্বাভাবিক রয়েছে যানচলাচল।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের অন্যান্য দিনের তুলনায় এদিন রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেকটা বেড়েছে।

এদিকে, পঞ্চম দফা অবরোধ শুরুর আগেই মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দেবার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন। একই দিন জামায়াতে ইসলামীও অবরোধের ডাক দেয়।

 

এসএ/দীপ্ত নিউজ