শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

অপহরণের একমাস পর কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপহরণের একমাস পর কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করলো পুলিশ

সাতক্ষীরায় অপহরণের একমাস পর দশম শ্রেণির ছাত্রী মোছা. সুমাইয়া খাতুন(১৭) নামের এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) রাত ৮টায় যাত্রাবাড়ি থানার কাজীরগাও এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় অপহরণকারী মুন্নাকে(২৪) গ্রেপ্তার করা হয়েছে। সে যাত্রাবাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।

শনিবার (৩ জুন) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালের সামনে থেকে কোচিং শেষে বাড়ি যাবার পথে সুমাইয়াকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করে মুন্না। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা নূর উদ্দিন মুহাম্মদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তন্ময় মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অপহৃত সুমাইয়া ১০ দিন পর কৌশলে ইমো ভিডিও কলে “চাচা আমাকে বাচাও, আমি এখান থেকে বের হতে পারছিনা” বলে আর্তনাদ প্রকাশ করেন। এর পরপরই পুলিশ তাদের খোজা শুরু করে। গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ প্রমুখ।

 

রঘুনাথ খাঁ/আফ/দীপ্ত নিউজ