শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

‘অন্যের সংবাদ কপি-পেস্ট করে সাংবাদিক হওয়া যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘অন্যের সংবাদ কপি-পেস্ট করে সাংবাদিক হওয়া যায় না’

‘অন্যের সংবাদ কপি–পেস্ট করে কোনদিন ভালো সংবাদকর্মী হওয়া যায় না। সুন্দরবন সংলগ্ন হওয়ায় সাতক্ষীরা সাংবাদিকদের জন্য আদর্শ জায়গা। হলুদ সাংবাদিকতা বন্ধে মূলধারার সাংবাদিকদের একজোট হতে হবে‘।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব মন্তব্য করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

এর আগে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি পালন‘ শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভার উদ্বোধন করেন মো.নিজামুল হক নাসিম।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু নেতিবাচক খবর নয়; ইতিবাচক খবরও প্রকাশ করতে হবে। হলুদ সাংবাদিকতা বন্ধে সবাইকে একত্রে কাজ করা ছাড়াও সত্য ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে হবে।

 

রঘুনাথ খাঁ/এমি/দীপ্ত নিউজ