
অন্তর্বর্তী সরকার: মঙ্গলবার শপথ নেবেন উপদেষ্টা ফারুক-ই-আজম

মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক–ই–আজম। বেলা ১১টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রে থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক–ই–আজম শপথ নিতে পারেননি। তিনি রবিবার (১১ আগস্ট) রাতে দেশে পৌঁছেছেন।
উল্লেখ্য, ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। এরপর গত রবিবার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।
এসএ/দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।