শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে, ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগে ব্যাট করতে নেমে, শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর আর কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেননি। দলীয় সর্বোচ্চ ১৪ রানের ইনিংসে খেলেন ওপেনার ইভা। এছাড়া ফাওমিদা এবং তিশা করেন দশরান। ফারজানা ৮ এবং হাবিবা অপরাজিত থাকেন ১১ রানে। তাতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা।

জবাবে দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ জুটিতে, জয় তুলে নেয় ভারতীয় নারী দল। ব্যাটার তৃষা খেলেন ৫০ রানে হার না মানা ইনিংস।

হাসীব/আল/দীপ্ত