এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

আগামী ১২ মার্চ অথবা এর দুই–একদিন আগে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই–একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি‘কে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় ১৩ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More