শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

অতিরিক্ত মূল্যে এলপি সিলিন্ডার বিক্রি, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অতিরিক্ত মূল্যে এলপি সিলিন্ডার বিক্রি, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ জুলাই) দিনভর উপজেলার সোনাইমুড়ী বাজার ও পৌরসভার কাঠালী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

জানা যায়, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ হলেও খুচরা পর্যায়ে দোকানদার ১১৫০ টাকা অর্থাৎ প্রতিটি গ্যাস সিলিন্ডার ১৫১ টাকা বেশি দামে বিক্রি করেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় যমুনা গ্যাসের পরিবেশক মেসার্স সলিড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে ৫০ হাজার, ওমেরা গ্যাসের পরিবেশক হান্নান ট্রেডার্সের স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো ৮ জন খুচরা দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানা কৃত দোকানের মালিকদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শায়লা/ দীপ্ত নিউজ