দীপ্ত নিউজ
বাংলাদেশ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সম্পাদক বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাষ্ট্রপতিকে উদ্দেশ করে দেওয়া পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

এর আগে গতকাল অ্যাটর্নি জেনারেল (রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা) এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন।

আল/ দীপ্ত সংবাদ