শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা, গ্রেপ্তার চার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা, গ্রেপ্তার চার
গ্রেপ্তারকৃত আসামী

পিরোজপুর সদর উপজেলায় চাঞ্চল্যকর ফেরদৌস শেখ অনিক নামের কিশোর অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের চাঞ্চল্যকর ক্লুলেস এ মামলার আসামী গ্রেপ্তারের বিষয়ে জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মারুফ মোল্লা(১৭), আবিদ মোল্লা(১৪), শাহিন সেখ(১৭) এবং মো: মেহের চান হাওলাদার(২৩)।

পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, কিশোর অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিককে সদর উপজেলার কদমলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায় নিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা চার আসামীকে পুলিশ অভিযান চালিয়ে ৩৬ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে আসামিদের হাজির করলে আসামিরা দোষ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অটোরিক্সাটি চুরির জন্যই আসামিরা পরিকল্পনা করে কিশোর অটোরিকশাচালক অনিককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। মঙ্গলবার রাতে নিহত ফেরদৌস শেখ অনিকের মা মোসা: লাকি বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশ সুপার আরও জানান, পিরোজপুর শহরের পাশ্ববর্তী জেলা বাগেরহাটের হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার পুরাতন মালামাল ক্রয়কারী মেহের চাঁন হাওলাদারের কাছে আট হাজার টাকায় বিক্রি করে দেয়। মেহের চাঁন রিক্সাটি চোরাই বিধায় তাহার পিছনের নাম লেখা অংশটি নদীতে ফেলে দেয়। তবে অনিকের মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ এ ঘটনায় জড়িতদের আটকের জন্য বিভিন্ন ভাবে অভিযান চালায়। পরে ডিবি পুলিশ তথ্য–প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের সনাক্ত করতে সক্ষম হয়।

কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ