শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৭ ঘণ্টা পর ৯৯৯ জরুরি সেবা পুনরায় চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৭ ঘণ্টা পর ৯৯৯ জরুরি সেবা পুনরায় চালু

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ ছিল। সন্ধ্যা ৭টার পর পুনরায় সেবাটি চালু হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ ছিল। সেসময় জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্স।

জাতীয় জরুরি পরিষেবা অফিসটি বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের কাছে অবস্থিত এবং আগুনের কারণে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে বলে জানান সাত্তার।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ততক্ষণে বঙ্গবাজারসহ পার্শ্ববর্তী কয়েকটি মার্কেটের চার হাজারের বেশি ব্যবসায়ীর মালামাল পুড়ে যায়।

 

এমি/দীপ্ত