শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অর্থনীতি

৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে একটি বৃহৎ একক ইসলামী ব্যাংকে একীভূত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে একটি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, তারা পুরো একীভূতকরণ প্রক্রিয়াটি সরাসরি তদারকি করবে।

যে পাঁচটি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো হলো– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি ছিল এস আলম গ্রুপের মালিকানাধীন। আর একটি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের হাতে।

অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে নানা অনিয়ম ও একাধিক ঋণের মাধ্যমে এই ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা গোপনে সরিয়ে নেওয়ার ফলে ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিল।