শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

চার দফা দাবি জানিয়ে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’–এর ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থী।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে ম্যাটস শিক্ষার্থীরা রাজধানী কারওয়ান বাজার এলাকায় মেট্রো স্টেশনের নিচে মূল সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সোয়া ১১টার পর শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন এবং দুপুর ১২টা ৫০ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

হালিমা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি আমাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত বিসিএস সাধারণ ক্যাডার কর্মকর্তা চাই এবং আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার চাই।

শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে– অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড–হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

এ বিষয়ে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গনমাধ্যমকে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাঁরা কথা শুনছেন না।

 

এসএ