শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৪৭ ডিগ্রি হিমাঙ্কের নিচে যে শহরের তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪৭ ডিগ্রি হিমাঙ্কের নিচে যে শহরের তাপমাত্রা
ইয়াকুটস্ক বিশ্বের শীতলতম শহর

রাশিয়ার ইয়াকুটস্ক হচ্ছে বিশ্বের শীতলতম একটি শহর। হিমাঙ্কের নিচে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানিয়ে নিয়েছেন এখানকার বাসিন্দারা।

নুডলসে গরম পানি ঢালার কয়েক সেকেন্ডের মধ্যেই এটি বরফ হয়ে জমে যায়। এ দৃশ্য রাশিয়ার ইয়াকুটস্কের। শহরটির শীতলতম মাস জানুয়ারি। গোটা শহরই চলে গেছে বরফের নিচে। দেখে মনে হবে কেউ যেন সাদা রং করে দিয়েছে। গাছ–পালা, বাড়ি–ঘর, দোকানপাটের ওপর বরফের আচ্ছাদন। রাস্তাঘাটে পুরু বরফের স্তর জমে আছে।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫৫

শীতে মাইনাস ৪০–৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের কাছে অসহনীয় হলেও, রাশিয়ার ইয়াকুটস্কে তা অনেকটাই স্বাভাবিক। তাপমাত্রা নিয়ে অবশ্য কোনও অভিযোগ, অনুযোগ বা হতাশা নেই ইয়াকুৎস্কের মানুষজনের।

এখানকার বাসিন্দারা বলেন, ‘আমরা এটিতে অভ্যস্ত , এটা আমাদের জন্য ভাল। এমন ঠান্ডার মধ্যে টিকে থাকার মূল কৌশল হলো বহু স্তরের পোশাক পরা। শুধু উষ্ণ পোশাক পরুন‘।

বিশ্বের সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুটস্ক। আর্কটিক সার্কেল থেকে ৩০০ মাইল দক্ষিণে এই শহরের অবস্থান। জনসংখ্যা ৩ লাখ।

 

 

আল / দীপ্ত সংবাদ