শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪৩ দিন পর নগর ভবনে এলেন ডিএসসিসির প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪৩ দিন পর নগর ভবনে এলেন ডিএসসিসির প্রশাসক
৪৩ দিন পর নগর ভবনে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে গেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে নগর ভবনে প্রবেশ করেন তিনি।

নগর ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রশাসক শাহজাহান মিয়া। তিনি বলেন, “আজ থেকেই সব বিভাগের কার্যক্রম শুরু হবে। আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। বাজেট প্রণয়নসহ অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ দ্রুতই সম্পন্ন করা হবে।”

উল্লেখ্য, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনে নামে একটি পক্ষ। ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে প্রশাসক শাহজাহান মিয়া অফিস করতে না পেরে বাইরে থেকে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

গত রবিবার আন্দোলনকারীরা দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। যদিও তখনও প্রশাসকের নগর ভবনে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা ছিল।

তবে আজ প্রশাসক নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান আন্দোলনে থাকা কর্মচারীরাই। সংস্থার প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও আজ নগর ভবনে উপস্থিত থাকতে দেখা গেছে।

বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “উচ্চ পর্যায়ের নির্দেশে আমরা এখন থেকে প্রশাসককে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।