শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার (২৮ সেপ্টেম্বর) লেখা হবে নতুন এক ইতিহাস। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে তিন দল নিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ। লিগ পদ্ধতিতে সেবার শিরোপা জিতেছিল ভারত। এরপর বহু আসরে দুই দল ফাইনাল খেললেও কখনো একে অপরের প্রতিপক্ষ হয়নি শিরোপা নির্ধারণী লড়াইয়ে। এবারই প্রথম সেই সুযোগ পাচ্ছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় দ্বৈরথ।

ফাইনালের মঞ্চে পাকিস্তানের নাম এসেছে পাঁচবার। তবে শিরোপা ঘরে তুলতে পেরেছে মাত্র দুইবার—২০০০ ও ২০১২ সালে, দুটোই বাংলাদেশে। অন্যদিকে ভারত রেকর্ড ১১ বার ফাইনাল খেলেছে এবং আটবার জিতেছে ট্রফি।

চলতি আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। পাকিস্তান অবশ্য ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে শিরোপার লড়াই।

এশিয়া কাপের ইতিহাসে যদিও এবারই প্রথম ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। তবে সামগ্রিকভাবে, ভারত–পাকিস্তান একে অপরের বিপক্ষে পাঁচটি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে। যার মধ্যে এগিয়ে আছে পাকিস্তান, জিতেছে তিনটিতেই।

অভি/দীপ্ত সংবাদ