শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। গত রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়ার আদেশ দেয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে ২৯ জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ–সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা ও মাদারীপুরে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এ ছাড়াও অপর প্রজ্ঞাপনে বরিশাল, কুষ্টিয়া, গাজীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী এবং মানিকগঞ্জে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা আগামী ৯ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ১০ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।