দীপ্ত নিউজ
ক্যাম্পাস

৩৫ বছর পর চাকসু নির্বাচন ১২ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩৫ বছর পর চাকসু নির্বাচন ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর দুয়েকবার আলোচনা উঠলেও ভোটের আয়োজন আর হয়নি।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র যাচাই–বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।