শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

৩৫ বছরে পা দিলেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩৫ বছরে পা দিলেন তামিম ইকবাল
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইকবালের ৩৫ তম জন্মদিন আজ।

১৯৮৯ সালের এই দিনে চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্ম নেন তামিম ইকবাল। তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল। ক্রিকেট অনুরাগী ইকবাল খানের কনিষ্ঠ পুত্র তামিম ২০০৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলেন।

এখন পর্যন্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তামিমের। এক দশক ধরে প্রায় একই ধারাবাহিকতায় ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই বাঁ–হাতি ওপেনার।

চাচা আকরাম খান বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন দলকে। এখন আছেন বিসিবির গুরুত্বপূর্ণ পদে। তামিমের বড় ভাই নাফিস ইকবালও দেশের হয়ে টেস্ট খেলেছেন।

তামিম ইকবাল ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলায় ৫৩ বলে ৫১ রান করেন, যা ভারতীয় দলকে পরাজিত করতে সবিশেষ অবদান রাখে।

২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন।

 

আল / দীপ্ত সংবাদ