শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

২৬ আগস্ট ঢাকা আসছে নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৬ আগস্ট ঢাকা আসছে নেদারল্যান্ডস

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট ঢাকা আসবে নেদারল্যান্ডস। এরপর তারা সরাসরি চলে যাবে সিলেট।

সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিসিবির প্রকাশিত পূর্ণাঙ্গ সূচিতে জানানো হয়, চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। দুদলের মাঠের লড়াই শুরু হবে ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ টি–টোয়েন্টি। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে এই সিরিজ খেলবে লিটন দাসের দল। এবারের এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।