শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত দ্বিগুণ

সারাদেশে করোনার প্রভাব নিম্নমুখী রয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ করোনা শনাক্ত রোগী শনাক্ত হয়েছেন।

নতুন এই ৭ করোনা রোগীকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৩৮ হাজার ১৬১ জনে। তবে এ সময় কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫৫২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও একজন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬০৯ জন।

এর আগে রবিবার (২৩ এপ্রিল) সারা দেশে চারজনের দেহে করোনা শনাক্ত হয়। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

 

এমি/দীপ্ত