শিরোনাম
ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
দীপ্ত নিউজ
জাতীয়

২২ দিন ইলিশ ধরা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২২ দিন ইলিশ ধরা বন্ধ

আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।

উপদেষ্টা ফরিদা ইয়াসমিন বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ। এ সময় দেশব্যাপী ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে।

ইলিশ রফতানির বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জানিয়ে তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের কমিটমেন্ট আগের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে। নানা কারণেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তে রফতানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন ফরিদা আখতার। তিনি বলেন, রপ্তানি বন্ধ আমার বিষয় না। আমি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য ক্ষমতাপ্রাপ্ত না।

ইলিশ রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, দাম বেড়ে যাবে এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে। গতবারও কম ইলিশ নিয়েছে ভারত। আমরা দেশের মানুষের জন্য ইলিশ খাওয়ানোর পক্ষে। রফতানির বিপক্ষে।