শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
রাজধানী

২০ লাখ টাকা খরচে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রোস্টেশন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২০ লাখ টাকা খরচে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রোস্টেশন

মেট্রোরেলের কাজিপাড়া স্টেশন মেরামত করে পুরোপুরি চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমটিসিএল‘র ইস্কাটন গার্ডেনের প্রধান কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত জুলাই মাসের ১৯ তারিখ ভাঙচুর করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর–১০ স্টেশন। এরপর গত ২৫ আগস্ট মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন। তবে আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এদিন থেকে মেট্রোরেল সাপ্তাহিক ছুটির দিনেও চলবে।

মিরপুর–১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, ‘এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। এখনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪৯ লাখ আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।

আল/ দীপ্ত সংবাদ