শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপ: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৬ ফিফা বিশ্বকাপ: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য বহু প্রতীক্ষিত ড্র অনুষ্ঠিত হওয়ার পর এখন ফুটবলপ্রেমীদের নজর গ্রুপ বিন্যাসের দিকে। কোন গ্রুপে আছে কারা। কোন দল পেয়েছে সহজ গ্রুপ, কাদের ভাগ্যে জুটেছে ডেথ গ্রুপ।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ–২০২৬ এর দলগুলোর ড্র অনুষ্ঠিত হয়েছে।

আসুন একনজরে দেখে নিই—বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ:

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল‍্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া–হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল‍্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দ

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে–অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে–অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা