শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বিনোদন

২০০ পর্বে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২০০ পর্বে দীপ্ত টিভির  ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’

পাঁচ কোটি টাকার ঋণ শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান সব হারাতে হবে পারমিতাকে। হাতের পাঁচে চ্যাম্পিয়ন হয়ে এক কোটি টাকা যোগাড় হয়েছে। সেই এক কোটি টাকা দিয়ে নিজের ব্যবসা দাঁড় করিয়ে রাতারাতি পাঁচ কোটি টাকা আয়ের যে স্বপ্ন দেখেছিল পারমিতা ধীরে ধীরে তা মরিচিকা হয়ে যাচ্ছে।

সেই সময়েই বন্ধু সৌরভ নিয়ে আসে দারুণ খবর। এক বিদেশি ব্যবসায়ী রিয়েলিটি শো হাতের পাঁচের চ্যাম্পিয়ন ডিজাইনার পারমিতাকে খুঁজছে একটা বড় প্রোজেক্টের জন্য। এক কোটি টাকাকে পাঁচ কোটি টাকা বানানোর এটাই হয়তো শেষ সুযোগ পারমিতার।

পারমিতা কি আন্তর্জাতিক পর্যায়ের এত বড় একটা প্রোজেক্টে কাজ করার সুযোগ পাবে? সেই প্রোজেক্টে কাজ করে পাঁচ কোটি টাকার দেনা শোধ করা কি সম্ভব হবে? নাকি মাথায় দেনার বোঝা নিয়ে সব পাওনা না বুঝেই স্বপ্ন দেখার অধিকার হারাতে হবে পারমিতাকে?

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র ২০০ পর্বে তাই চোখ খোলা রাখুন আগামী ১১ জানুয়ারি শনিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভির পর্দায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ লিখেছেন কলিন রড্রিক।

আশিস রায়ের পরিচালনায় নাটকটির ধারাবাহিক নাটকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভীর সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, মনির আহম্মেদ শাকিল, শিবলী নওমান, তিশা চৌধুরী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া এবং আরও অনেকে।

ধারাবাহিকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছেছ নাটকটি। এছাড়া দীপ্ত প্লে ও ইউটিউবেও দেখা যাচ্ছে রাত ১০টায়।