
অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক

কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ সড়কের টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমন‘কে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাঁকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আটক ম্যানেজার সুমন‘কে থানায় নেয়া হচ্ছে। সেখানে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, একই দিন বিকাল ৩টার দিকে রিসোর্টটিতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে পাটুয়ারটেক সৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।
এসএ





