শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

১৫৬ রানে থামল ইংলিশদের ইনিংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৫৬ রানে থামল ইংলিশদের ইনিংস
ইংল্যান্ড, বাংলাদেশ

টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার-প্লেতে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ডের দুই ওপেনার। কিন্তু শেষ দিকে বাংলাদেশের কিপটে বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের অল্প পুঁজি পেয়েছে সফরকারী দল। তাতে জয়ের জন্য ১৫৭ রান করতে হবে টাইগারদের।

ব্যক্তিগত ৩৮ রানে সল্ট ফিরলেও চার-ছক্কার পসরা সাজিয়ে ৪১ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন বাটলার। ইংলিশ অধিনায়কের বিদায়ের পর শেষ দিকে স্বাগতিক বোলারদের নৈপুণ্যে রান তুলতে পারেনি সফরকারীরা।

এর আগে মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট। বাটলার ৪২ বলে করেন ৬৭ রান। তার ইনিংসে ছিল সমান ৪টি চার ও ৪টি ছয়। ডাকেট ১৩ বলে খেলেন ২০ রানের কার্যকরী ইনিংস।

মন্থর ইনিংস খেলে আউট হন স্যাম কারেন। তাকে শিকারে পরিণত করেন হাসান। ইংলিশ অলরাউন্ডার ১১ বলে করেন ৬ রান। ক্রিস ওকসের উইকেট নেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের বাকিদের মধ্যে মঈন আলি ৮, ক্রিস জর্ডান ৫ ও ওকস এক রান করেন।

 

আল/দীপ্ত